ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ বছরে বিশ্ব ডিম দিবস: পুষ্টির জোগান ও রপ্তানির নতুন সম্ভাবনা রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের মানববন্ধন ও বিক্ষোভ অক্টোবরের বৃষ্টিতে যশোরে স্বস্তি-ভোগান্তি, কৃষকদের শঙ্কা মব–সংস্কৃতি: জনরোষের প্রকাশ নাকি পরিকল্পিত অরাজকতা জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর বাজারে সবজির চড়া দাম তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এই অভিযান দুটি চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল মনোহরপুর গ্রামে প্রথম অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এরপর একই রাতে আনুমানিক পৌনে বারোটার দিকে মনোহরপুর বিওপির আরেকটি টহল দল একই গ্রামে দ্বিতীয় অভিযানটি চালায়। এই অভিযানে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা এসব মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬