রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর
- আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। এই লক্ষ্য অর্জনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাত্র এক মাসের জন্য পূর্ণ ক্ষমতা চেয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্যাগ করে তিনি এ ঘোষণা দেন। মাহবুব কবীর মিলন জানিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য তাঁর কোনো পদ, পদবি কিংবা আলাদা কোনো অফিসিয়াল চেয়ার-টেবিলের প্রয়োজন নেই। তিনি বিনা পারিশ্রমিকে বা বিনা পয়সায় এই সেবা দিতে আগ্রহী। তবে এই দায়িত্ব পালনকালে যাতায়াতের জন্য তিনি কেবল একটি গাড়ির সুবিধা চেয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড পেজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্যাগ করে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

























