ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেলেন সাহিদা আক্তার লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, ঠিক তার আগমুহূর্তে এই স্থগিতের ঘোষণা আসে। হঠাৎ পরীক্ষা বাতিলের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সারা দেশ থেকে আসা চাকরিপ্রার্থীরা। তারা তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা একাধিক শিক্ষার্থী জানান, বেলা ১১টায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময় থাকলেও যখন সময়মতো কার্যক্রম শুরু হয়নি, তখন তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরবর্তীতে পরীক্ষা হবে না বলে তাদের জানানো হয়।

পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী অভিযোগ করে বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তিনি দাবি করেন, পরীক্ষা শুরুর আগে থেকেই ফেসবুকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্নপত্র হিসেবে বিভিন্ন প্রশ্ন ঘুরছিল, যা পরবর্তীতে মূল প্রশ্নের সাথে মিলে গেছে।

শিক্ষার্থীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরে জানান, পরীক্ষার একদিন আগেও কোনো নোটিশ না দিয়ে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। ঢাকার বাইরে থেকে আসা অনেক চাকরিপ্রার্থী যাতায়াত ও আবাসনের পেছনে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করেছেন।

উল্লেখ্য, সারা দেশ থেকে তিন লক্ষাধিক প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ২৪২টি শূন্য পদের বিপরীতে রাজধানীজুড়ে প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের এই ঘটনায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬