ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনার প্রতিবাদ না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত

সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে’কে আটক করেছে পুলিশ। আটকের আগেই তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে আঁচ করতে পেরেছিলেন। তাই বিমানে করে দিল্লি পৌঁছানোর পূর্বেই তিনি একটি ভিডিও বার্তা রেকর্ড করে রাখেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে নির্দেশনা দিয়েছেন যে, তাকেসহ সৌরভ দাস এবং আশুতোষ রানাকে মুক্ত না করা পর্যন্ত সিজেপির সমস্ত দায়িত্ব পালন করবেন অজিঙ্কা শিন্ডে। শুক্রবার দিবাগত রাতে আটক হওয়ার প্রাক্কালে ধারণ করা এই ভিডিওতে তিনি নেতাকর্মীদের অজিঙ্কা শিন্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এদিকে সিজেপির বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জন ব্রিটাস ক্ষোভ প্রকাশ করে বলেন, দিল্লি পুলিশ ন্যূনতম সৌজন্যবোধ পর্যন্ত দেখাচ্ছে না। তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা ধরে পুরো দিল্লি ঘুরিয়ে গাড়িতে করে তাদেরকে ছত্রশাল স্টেডিয়ামে আনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন

আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬