ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং হাফেজ হিরার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এর আগে ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাছাই প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পেরিয়ে তিলাওয়াত ও হিফজ বিভাগে ৩৮টি দেশের মোট ৫০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন। চূড়ান্ত বিজয়ী হিসেবে হাফেজ ইহতেশামুল হক হিরাকে পুরস্কার হিসেবে ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার প্রদান করা হয়। বাংলাদেশি মুদ্রায় নগদ পুরস্কারের পরিমাণ প্রায় ১১ লাখ টাকা।

নিজের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে হাফেজ হিরা তার শিক্ষক, পিতা-মাতা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যৎ জীবনে আরও সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার এই অর্জনে গর্বিত তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি বলেন, হাফেজ হিরার এই জয় শুধু মাদরাসার নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গৌরবের। শিক্ষার্থীদের যোগ্য আলেম ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান, নারীদের তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা এবং নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু প্রথম হয়েছেন। ১৯৬১ সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আবদুল রহমানের উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা বর্তমানে বিশ্বজুড়ে কোরআন তিলাওয়াত ও হিফজচর্চার অন্যতম প্রধান আয়োজন হিসেবে স্বীকৃত। এর আগেও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরীম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরের মতো মেধাবীরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাদের সেই ধারাবাহিকতা বজায় রেখে হাফেজ ইহতেশামুল হক হিরার এই অর্জন বাংলাদেশের কোরআন শিক্ষার অঙ্গনে নতুন আনন্দের বার্তা নিয়ে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা

আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬