ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত অপশক্তি আড়ালে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যেকোনো ধরণের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো অবস্থাতেই আপস না করার আহ্বান জানান।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গণহত্যাকারীরা ঘাপটি মেরে থেকে দেশকে অস্থির করার চক্রান্তে লিপ্ত, তাই আসন্ন পূজাকে সামনে রেখে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যারা দেশ পুনর্গঠন এবং একটি কার্যকর সংসদকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত, তারা মূলত শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান অভিযোগ তুলে বলেন, বিএনপি সরকার যখন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ফ্যাসিস্ট ও গুপ্ত চক্রান্তকারীরা ভেতরে ভেতরে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, শহীদ নাজির উদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রণী ছাত্রনেতা ছিলেন। ১৯৯০ সালের ১০ অক্টোবর দেশব্যাপী অবরোধ চলাকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন। নিহত এই শহীদ ছাত্রনেতার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর

আপডেট সময় : ০২:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬