ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় একটি পর্যটকবাহী বাস ও উদ্ধারকাজে নিয়োজিত টো ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক মাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মানিসা প্রদেশের গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে ব্যবহৃত টো ট্রাকটি দুর্ঘটনার সময় কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। মানিসার গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সকাল ১১টার পরপরই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটির চালকও এতে আহত হন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পরপরই তাকে আটক করে পুলিশ। ঘটনাস্থলের পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটি উল্টে গিয়ে পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সড়কের পাশে শাড়িবদ্ধভাবে নীল রঙের বডি ব্যাগে মরদেহগুলো রাখা ছিল।

দুর্ঘটনাস্থল সরাসরি পরিদর্শন শেষে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান জানান, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ে ঘটনার তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা আবারও অত্যন্ত গভীরভাবে অনুভূত হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

আপডেট সময় : ০৩:১৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬