ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে সম্ভাব্য হামলার হুমকি জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়।

ওই সতর্কবার্তায় রিয়াদের বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলা হয়, এলাকাটি শত্রুপক্ষের আকাশপথের হুমকির মুখে রয়েছে। বাসিন্দাদের ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থান করতে এবং জানালা ও দরজা থেকে দূরে থাকতে বলা হয়েছিল।

এদিকে সৌদি আরবের সামরিক জোট ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে। ধারণা করা হচ্ছে, রিয়াদে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের হতে পারে, যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে ব্যবহৃত হয়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ কিংবা ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

আপডেট সময় : ০১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬