ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার উদ্যোগ ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা দূর থেকে দোকানগুলোর হিমায়নব্যবস্থায় হস্তক্ষেপ করে জোরপূর্বক বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেয়। এর ফলে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এতে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে গেছে এবং কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সোমবার ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, ই লেক্লের, ক্যারেফুর এবং মনোপ্রি-এর মতো বড় প্রতিষ্ঠানগুলো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইন্টারমার্শে ও তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান, কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি বিক্রয়কেন্দ্র, ক্যারেফুরের ৮০টি এবং মনোপ্রি-এর প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশ এ হামলার কবলে পড়েছে। ই লেক্লেরের কয়েকটি দোকানেও হামলা হয়েছে বলে জানা গেছে। প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, বড় পরিসরের এই হামলায় ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু এ ঘটনার তদন্তের জন্য জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সের পাশাপাশি অন্য দেশও আক্রান্ত হয়ে থাকতে পারে, তাই ইউরোপের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সফটওয়্যারে থাকা একটি নিরাপত্তাত্রুটিকে এ হামলার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ড্যানফস জানিয়েছে, আক্রান্ত যন্ত্রগুলোতে পুরোনো ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল এবং তারা দীর্ঘদিন ধরেই সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়ে আসছিল। গত ৯ আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোটি ড্যানফসের ব্যবস্থায় থাকা এই নিরাপত্তাত্রুটি নিয়ে গবেষণা প্রকাশ করেছিল।

ইন্টারমার্শের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি কোটিয়ার্দ জানিয়েছেন, এ ঘটনায় দেশজুড়ে কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে। কো-অপারেটিভ ইউয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক শেলশে এই হামলাকে অত্যন্ত গুরুতর, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি জানান, রোববার রাত থেকেই তাদের হিমায়নব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং কর্মীরা কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছেন। ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন এফসিডি ড্যানফসের কাছে এ বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে।

সেকোইয়া থ্রেট ডিটেকশন অ্যান্ড রিসার্চের জ্যেষ্ঠ সাইবার হুমকি বিশ্লেষক ফেলিক্স এইম রয়টার্সকে জানিয়েছেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামও এ ঘটনায় আক্রান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষক স্টিভেন লাচ্যান্স আল-জাজিরাকে বলেন, ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রপাতিতে নিরাপত্তাত্রুটি থাকলে হ্যাকাররা দূর থেকে সেগুলোতে প্রবেশ করতে পারে। তিনি একে বিশ্বজুড়ে একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে জ্বালানি অবকাঠামো কিংবা হাসপাতাল এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট

আপডেট সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬