ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সামরিক তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ভেতর সন্ত্রাস এবং নানা রকম সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রধান করে থাকেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন পরিস্থিতিতে সরকারের দিক থেকে দলটির সঙ্গে রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের কোনো উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না।

রিকনসিলিয়েশনের বিষয়ে গত সপ্তাহে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, রিকনসিলিয়েশনের জন্য প্রথমত একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন যে, যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছেন, তাদের বিচার প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন হতে হবে। এটি একটি ক্রিমিনাল অফেন্স বা অপরাধ। রিকনসিলিয়েশনের আলাপ কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্র ও অপরাধের ক্ষেত্রে হতে পারে।

তিনি আরও বলেন, একটি দল মানবতাবিরোধী অপরাধ করে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও এখন পর্যন্ত তাদের মধ্যে অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং তারা নানাভাবে সংকট তৈরির চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্থা করার ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ড. ইউনূস কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন—এটাই ছিল তার অপরাধ। তিনি আরও জানান, ড. ইউনূসের সরকার নিয়ে যৌক্তিক সমালোচনা যে কারও থাকতে পারে এবং দেশে বসে অনেকেই তা করেছেন, কিন্তু বিদেশে হেনস্থা করার চেষ্টা ভিন্ন বিষয়। এছাড়া গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণ করার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, যে দল এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতর প্রকাশ্যে সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে, তাদের সঙ্গে রিকনসিলিয়েশনের আলাপের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬