ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল সারা দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকায় আয়োজিত এসব সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আতিকুল গণীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। উপজেলায় এবার প্রায় ৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব এবং বোয়ালমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসানের সভাপতিত্বে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। সভায় প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেওয়া হয়। বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নুরী তাসমিন উর্মির সভাপতিত্বে এবং জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রস্তুতি সভা সম্পন্ন হয়। মৌলভীবাজারের রাজনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পূজার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। কক্সবাজারের রামুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং যশোরের চৌগাছায় সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভোলা জেলার চরফ্যাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এবং ঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুরের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। এসব সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব। সভায় বক্তব্য দেন মো. আব্দুল মান্নান আব্বাস, নুর জামাল খসরু, মো. রবিউল হক রিপন, প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস ও মানবেন্দ্র সাহা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬