ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি, যারা বাংলাদেশকে এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ।

চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি এক অবিশ্বাস্য জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। সোবহানা ১২৩ বলে ১৫টি চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এই জুটি ২০০ রানের দিকে এগোচ্ছিল, তবে ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান স্কুটের শিকার হয়ে সোবহানা সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে তিনি ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। নারী ক্রিকেটে বাংলাদেশের যেকোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

সোবহানা ও নিগারের গড়া ১৯৫ রানের জুটিটি যেকোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। একই সাথে এটি যেকোনো উইকেটে বাংলাদেশেরও সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানের দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড ভেঙে দেন নিগার ও সোবহানা।

সোবহানার বিদায়ের পর শেষ ওভারে বাংলাদেশ পরপর দুটি উইকেট হারায়। নিগার সুলতানা জ্যোতি ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে ২২০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সফরকারী বাংলাদেশ ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুন

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

আপডেট সময় : ০৩:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬