ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী সাজেক সড়কে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর ভারত ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছেন। মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের কাজ হাতে নিয়েছেন তিনি। এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর তিনি দুবাইয়ে চলে যাবেন বলে জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি ১০ বছর মেয়াদী ‘গোল্ডেন ভিসা’ নেওয়ার পরিকল্পনা করছেন।

গত শুক্রবার ৯ অক্টোবর হুমায়ুন কবীর জানান, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে তিনি মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করবেন। এর পরপরই তিনি ভারত ত্যাগ করবেন। সম্প্রতি রেজিনগর আসনের উপনির্বাচনে তার ছেলের পরাজয়ের পরেই তিনি এই ঘোষণাটি দিলেন।

উল্লেখ্য, মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনের এই উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদকে বড় ব্যবধানে পরাজিত করেছেন বিজেপির প্রার্থী শঙ্কররাভ সরকার। এই জয়ে বিজেপির প্রার্থী ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর হুমায়ুন কবীর অভিযোগ করেছেন যে, এই জয় জনগণের রায় নয়। তার দাবি, গত দুই মাস ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা বিজেপির জয় নিশ্চিত করার জন্য কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, ‘এই আসনে বিজেপির জয় নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের

আপডেট সময় : ০২:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬