ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে বিমানবন্দরটির বিভিন্ন অংশ থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট দুজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন এবং পরবর্তীতে মেঝেতে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই ১২টিরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা গেছে। তবে সৌদি সরকারের মিডিয়া অফিস কিংবা দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এর আগেও চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে দুইবার হামলার ঘটনা ঘটেছিল, যাতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ওই হামলায় একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় রিয়াদ বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, নতুবা অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজ রিয়াদগামী তাদের সব ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় : ১১:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬