সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই তিনি কোনো এক সময়ে এই সফর করবেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এই সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
সেমিনারে হুমায়ুন কবির আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। এছাড়া বিশ্বশান্তি রক্ষায় সৌদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার কাজে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাবেন। এই সফরে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ ইস্যুগুলো অত্যন্ত গুরুত্ব পাবে।


























