ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা ককরোচ জনতা পার্টির আন্দোলনে সরব শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিং আটক আফগানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে বাংলাদেশ যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি, বাড়ছে প্রবৃদ্ধির হার চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই আড়তদারকে জরিমানা ও জাল জব্দ বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আদালতের নির্দেশনা অনুযায়ী একটি বিতর্কিত দোকান সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীর হাটে এই অভিযান চালানো হয়। দোকানটি জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবরের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, কাজীর হাট ডুবিসায়বর বন্দর এলাকার ব্যবসায়ী সোবহান হাজীর মালিকানাধীন একটি দোকানে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা সুরুজ মাদবর। সোবহান হাজী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের অন্ধকারে দোকানটি জোরপূর্বক দখল করে নেওয়া হয়। এ ঘটনায় সোবহান হাজী বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর চাঁদাবাজি ও জোর দখলের মামলায় গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাগারে সাজা ভোগ করেন।

সম্প্রতি কারামুক্ত হওয়ার পর সুরুজ মাদবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ওই দোকানটি খুলে ব্যবসা শুরু করেন। বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত দোকানটি সিলগালা করার নির্দেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে সিলগালা করে দেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, "কার দোকান বা কিসের দোকান—এটা আমার দেখার বিষয় নয়। মহামান্য আদালত আদেশ দিয়েছেন, আমি কেবল আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে এসেছি। আদালতের আইন অমান্য করে কেউ যদি পুনরায় এই দোকান খোলার বা তালা ভাঙার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।" অভিযান চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতাকে সরিয়ে দেন। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মাদবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা

আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬