ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা জাপানি বিনিয়োগ বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আমাকে অপহরণ করা হয়েছিল, অভিযোগ ইউটিউবার ধ্রুব রাঠির বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান মারুবেনি রিয়াদ বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। শুক্রবার বিকেলে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পর তারা টিকিট আনার কথা বলে সটকে পড়েন। পরবর্তী সময়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফ জানিয়েছেন, দুই ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসার পর তাকে তার কাছে রেখে টিকিট আনার কথা বলে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও পরে তাদের আর পাওয়া যায়নি। একপর্যায়ে যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রেখে চলে যাওয়া ওই দুই ব্যক্তিকে শনাক্ত করার জন্য হাসপাতাল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি

আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬