ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেলেন সাহিদা আক্তার লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলন’। শনিবার (১০ অক্টোবর) রাতে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত নাগরিকদের এক মতবিনিময় সভায় সংগঠনটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সালের জন্য সংগঠনটির নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট ড. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ।

নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক বজলুল করিম শাহীন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক আলমগীর কবির নির্বাচিত হয়েছেন। এছাড়া আইন ও নাগরিক অধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: নজরুল ইসলাম। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন খোরশিদুল আলম মজিব, অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, এইচ এম জোবায়ের হোসাইন, মো: দেলোয়ার হোসেন, মুহাম্মদ মেজবাহুদ্দোজা, মো: ফয়জুর রহমান ফরহাদ, মো: মাহবুবুল আলম এবং মো: আব্দুল্লাহ আল ফাহাদ।

সংগঠনটি প্রচলিত আইন অনুযায়ী নাগরিকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে রয়েছে নাগরিক মতবিনিময়, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গণশুনানি, জনসচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নাগরিক সমস্যা নিয়ে জরিপ, সেমিনার ও আলোচনা সভা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু

আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬