
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, জুমার নামাজের আগে ওই তিন শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা বাগানের ভেতরে থাকা গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের মালিকানাধীন। এটি অনেকটা পরিত্যক্ত ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যায় না।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, দুপুরের দিকে শিশু তিনটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাদের হার্টবিট ছিল না, যার ফলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২