ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন লালমনিরহাটে এবি পার্টি নেতার বাড়ি ভাঙচুর, ১৭ জনের বিরুদ্ধে মামলা অস্থিতিশীলতা সৃষ্টিতে পতিত দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী ভাঙ্গুড়ায় আবাদি জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি চান না ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান: কোন পথে হাঁটবে তেহরান? ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বিদায়ী ম্যাচে বেনিনের বিশেষ উপহার পেলেন মেসি ও স্ত্রী সমীক্ষা ছাড়াই ৩৫ উড়োজাহাজ কিনছে বিমান, লাখ কোটি টাকার ঋণের শঙ্কা বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রের বিধ্বংসী পারফরম্যান্স, গতি এবং ড্রিবলিংয়ের সেই চিত্র বর্তমানে অনেকটাই ফিকে হয়ে এসেছে। ফুটবলারদের মান যাচাইকারী ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, রিয়াল মাদ্রিদের এই তারকার বাজারমূল্যে বড় ধরনের ধস নেমেছে। ১৪ কোটি ইউরো থেকে ১০ মিলিয়ন কমে বর্তমানে তার বাজারমূল্য দাঁড়িয়েছে ১৩০ মিলিয়ন ইউরোতে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

চলতি মৌসুমে ভিনিসিয়ুসের পারফরম্যান্স ছিল বেশ ধীরগতির। রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ৭ ম্যাচে তিনি মাত্র একটি গোল করতে পেরেছেন। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে তার হতাশাজনক পারফরম্যান্সের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই বাজে ফর্মই মূলত তার বাজারমূল্য ১ কোটি ইউরো কমার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময়টি ছিল ভিনিসিয়ুসের ক্যারিয়ারের স্বর্ণযুগ। সেই সময়ে তার বাজারমূল্য সর্বোচ্চ ২০ কোটি ইউরো পর্যন্ত পৌঁছেছিল এবং তিনি বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। তবে গত ১৮ মাসে তার বাজারমূল্য ৭ কোটি ইউরো হ্রাস পেয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় তিনি ১০ নম্বর অবস্থানে রয়েছেন। তার চেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের সতীর্থ কিলিয়ান এমবাপে (৩য়) এবং জুড বেলিংহাম (৫ম)। তালিকার শীর্ষে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে যৌথভাবে অবস্থান করছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড।

এদিকে, রিয়াল মাদ্রিদের আইভোরিয়ান তারকা ইয়ান দিওমান্দোর বাজারমূল্য ক্রমাগত বাড়ছে। ৯ কোটি ইউরো থেকে বেড়ে তার বর্তমান বাজারদর দাঁড়িয়েছে ১২ কোটি ইউরোতে। ফলে তিনি ভিনিসিয়ুসের খুব কাছাকাছি চলে এসেছেন এবং ধারণা করা হচ্ছে, শীঘ্রই তিনি ভিনিকে ছাড়িয়ে যেতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে

আপডেট সময় : ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬