ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরৎ উৎসব সাহিত্যে নোবেল জয়: অ্যান কারসনের সৃষ্টিশীলতায় মুগ্ধ বিশ্বজুড়ে লেখককুল রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই

ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি চান না ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে আগ্রহী নন। টেক্সাসের সান আন্তোনিওতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থানের কথা জানান।

সমাবেশে ট্রাম্প উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং বেশ ভালো করছেন। তবে প্রেসিডেন্ট বলেন, 'আমি মনে করি, চুক্তি করা আসলে এমন কিছু নয়, যা আমি করতে চাই। তবে তারা (ইরান) যুদ্ধ থামাতে আমাদের যা চাই, সবকিছু দিতে রাজি।'

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ট্রাম্প দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, দেশটি 'কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না'। এ সময় তিনি বিশেষ দূত স্টিভ উইটকফের প্রশংসা করে তাকে 'দারুণ আলোচক' হিসেবে অভিহিত করেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, 'এই যুদ্ধ শেষ হচ্ছে—খুব শিগগিরই। এটা খুব শিগগিরই শেষ হতে হবে।' তিনি ইরানকে 'ব্যর্থ রাষ্ট্র' হিসেবে আখ্যায়িত করেন। দেশটির মধ্যে এখনো 'সামান্য সাহস বা লড়াইয়ের শক্তি' অবশিষ্ট আছে বলে মন্তব্য করলেও, তা 'খুব বেশি নয়' বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি চান না ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬