ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিলে ভবন দখলের অভিযোগ: যুব অধিকার পরিষদ থেকে সানি সারোয়ার বহিষ্কার রিকশাচালক হিসেবে হাজির হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ শনিবার শুভ মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ ও দুর্গাপূজার ক্ষণগণনা অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব ‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ

রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১১ অক্টোবর, রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিনিধিদলটিতে স্বরাষ্ট্রসচিব ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশগ্রহণ করবেন।

এদিকে, বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলমান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিচ্ছেন। নয়াদিল্লির এই বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক বিভিন্ন বাধা, স্থলবন্দরসংক্রান্ত বিষয় এবং পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল

আপডেট সময় : ০৩:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬