ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও গণতন্ত্রের শক্তি নিয়ে বিশিষ্টজনদের মতামত ও জরিপ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: রহস্য ও ধোঁয়াশা গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর ঈদে মিলাদুন্নবী: যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি ১৭ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর পাল্টা অভিযান ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার জবাবে শিবিরকে প্রতিহত করেছি : নাছির রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে যুবককে হত্যা

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। এই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে অবশেষে নিজেদের দেশের মাটিতে পা রেখেছে রদ্রি-পেদ্রিদের স্পেন জাতীয় ফুটবল দল। ট্রফি জয়ের পর একটি বিশেষ বিমানে চড়ে স্প্যানিশ দলটি মাদ্রিদে এসে পৌঁছায়।

ইবেরিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চড়ে দেশের মাটিতে অবতরণের পর মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে ট্রফি উঁচিয়ে ধরেন দলের অধিনায়ক রদ্রি এবং প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এ সময় বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার উচ্ছ্বসিত সমর্থক করতালি ও স্লোগানের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়নদের রাজকীয় অভ্যর্থনা জানান।

দেশে ফেরার পর স্প্যানিশ দলটির প্রথম গন্তব্য ছিল রাজপ্রাসাদ। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। রাজকীয় এই সাক্ষাৎ শেষে তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎকারে মিলিত হন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত বিজয় উৎসব। সন্ধ্যার দিকে একটি বিশেষ ছাদখোলা বাসে চড়ে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বচ্যাম্পিয়নরা। এই বর্ণাঢ্য উদযাপনের মূল কেন্দ্রবিন্দু ছিল স্পেনের ঐতিহাসিক প্লাজা দে সিবেলেস। সেখানে প্রিয় দলকে অভিনন্দন জানাতে জড়ো হয়েছিলেন প্রায় ১০ লাখ সমর্থক। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে উল্লাস, গান আর লাল-হলুদ পতাকা ওড়ানোর মধ্য দিয়ে, যা স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আনন্দকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬