ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

অবসরের ইঙ্গিত দিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হৃদয়ভাঙা পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে গভীর হতাশা বিরাজ করছে। ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হওয়ার পর দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বপ্ন দেখেছিলাম আবার জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং ইতিহাস নতুন করে লিখব।’

নিজের পোস্টের শেষাংশে অবসরের ইঙ্গিত দিয়ে মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনেক বিষয় নিয়ে ভেবে দেখার সময় এসেছে—কীভাবে সামনে এগোনো যায় কিংবা এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটাও দেখতে হবে।’ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যি দুঃখিত। দেশের জন্য ও বন্ধুদের জন্য যা যা করা সম্ভব, তার সবটুকু আমি করেছি।’

ফাইনাল ম্যাচে মার্তিনেজ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। তিনি মোট ১১টি সেভ করেন, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ফাইনালে সর্বোচ্চ সেভের রেকর্ড। পুরো টুর্নামেন্টে ২০টি গুরুত্বপূর্ণ সেভ নিয়ে তিনি আসর শেষ করেন।

শুধু মার্তিনেজ নন, কোচ লিওনেল স্কালোনিও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা করতে হবে। চুক্তির বিষয়টি শেষ করে তারপর সিদ্ধান্ত নেব। কারণ এত বড় অর্জনের পর আবার একই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, তা নিয়েও ভাবতে হবে।’ সব মিলিয়ে বর্তমান আর্জেন্টিনা দলের সোনালি অধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

অবসরের ইঙ্গিত দিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

আপডেট সময় : ০৭:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬