ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উত্তরার সিরাজ মার্কেটে শিশু হত্যা: বাবা কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুকন্যা রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ প্রদান করেন। শুনানিকালে আসামি কবির ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং আদেশ শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান ফয়সাল এই আবেদনটি আদালতে পেশ করেন।

ঘটনার বিবরণে জানা যায়, পেশায় রিকশাচালক কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রী লিমা আক্তারের সঙ্গে মারধর ও ঝগড়ায় লিপ্ত হতেন। গত ১৫ জুলাই সন্ধ্যায় লিমার বাবার অসুস্থতার কারণে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যাওয়ার সময় পারিবারিক বিষয় নিয়ে কবির ও লিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে লিমার কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নেন এবং মাথার উপরে তুলে রাস্তায় আছাড় মারেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পরদিন তুরাগ থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর গত শুক্রবার তার নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

উত্তরার সিরাজ মার্কেটে শিশু হত্যা: বাবা কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

আপডেট সময় : ০৮:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬