ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে

লাল কার্ডের পর নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর দীর্ঘ নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক আবেগঘন বার্তা দিয়েছেন। চেলসির এই তারকা ফুটবলার ফাইনালে দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় এনজো লিখেছেন, সময়ের সাথে সাথে তিনি উপলব্ধি করছেন যে একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু রয়েছে। আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, এই দলটি আমাদের বহু বছর ধরে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করেছে। তিনি আরও যোগ করেন, প্রতিযোগিতা মানেই শুধু জয় নয়, বরং দলের জার্সির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এমন একটি দলের অংশ হতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়, যারা সবসময় বিনয় ও অঙ্গীকার নিয়ে খেলেছে।

আর্জেন্টাইন সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ২৫ বছর বয়সি এই মিডফিল্ডার। প্রতিটি ম্যাচে নিঃস্বার্থ সমর্থন এবং বিশ্বের যে কোনো প্রান্তে তাদের ঘরের মতো অনুভব করানোর জন্য তিনি দর্শকদের ধন্যবাদ জানান।

জাতীয় দলের প্রতি নিজের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনজো লিখেছেন, তার দেশের জার্সি পরা ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। ভবিষ্যতেও এই জার্সি রক্ষা করার সুযোগ পেলে তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই চালিয়ে যাবেন। বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার হতাশা থাকলেও, এনজোর এই বার্তা থেকে স্পষ্ট যে পরাজয়ের পরও আর্জেন্টিনার হয়ে খেলার দায়বদ্ধতা ও গর্ব তার কাছে আগের মতোই অটুট রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

লাল কার্ডের পর নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ

আপডেট সময় : ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬