ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

ব্ল্যাকমেইলিংয়ের শিকার দাবি জামায়াত এমপির, ভাইরাল নতুন ভিডিও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই রেশ না কাটতেই মঙ্গলবার (২১ জুলাই) নতুন করে ১ মিনিট ৪৭ সেকেন্ডের আরেকটি ভিডিও সামনে আসে।

ভাইরাল হওয়া নতুন ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ইসলাম এবং ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের হাতেনাতে ধরেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি ওই কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন, যেখানে ‘G. M. Nazrul Islam’ এবং ‘Member of Parliament’ লেখা ছিল। ভিডিওতে ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘জামায়াতের লোক। দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক এখানে ধরা খেয়েছে।’ এ সময় ওই তরুণীকে তার নাম জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে নাম বলতে অস্বীকৃতি জানান। পরে তরুণী নিজের নাম মরিয়ম বলে পরিচয় দেন এবং ভিডিওটি ডিলিট করে দেওয়ার অনুরোধ করেন। তিনি আরও বলেন, ‘আপনারা এটা নিয়ে ঝামেলা করবেন জানি, তাহলে এসব জিজ্ঞাসা করছেন কেন?’

এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এমপি নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি ওই তরুণীকে নিজের ‘বৈধ দ্বিতীয় স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাটি গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে ঘটেছিল বলে তিনি নিশ্চিত করেন।

এমপি নজরুল ইসলাম অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত সাজানো ঘটনা এবং তাকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা। তিনি দাবি করেন, ঘটনার দিন রাত ১০টার দিকে তার চালক ওবায়দুল্লাহ তার কাছে পাঁচ লাখ টাকা এবং শ্বশুরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় করা এবং পরিবারের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। দাবিকৃত চাঁদা না পেয়ে চালক ওবায়দুল্লাহ সিসিটিভি ফুটেজ এডিট করে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়েছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্ল্যাকমেইলিংয়ের শিকার দাবি জামায়াত এমপির, ভাইরাল নতুন ভিডিও

আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬