ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

২৫ বছর পূর্ণ করলেন টনি ও প্রিয়া ডায়েস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। রজতজয়ন্তীর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপনে নিউইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। সেখানে তাদের পরিবারের সদস্য, বন্ধু এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। টনি ও প্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই আয়োজনের কিছু ছবি শেয়ার করেছেন।

এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত। মজার ব্যাপার হলো, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি টনি ও প্রিয়ার বিয়ের দিনেও এই তারকা দম্পতি উপস্থিত ছিলেন। বিবাহবার্ষিকী উপলক্ষে প্রিয়া ডায়েস বিয়ের সময়ের ও বর্তমানের দুটি ছবি পাশাপাশি রেখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুটি ছবি, দুটি সময়, একই মানুষ, একই ভালোবাসা।’

দীর্ঘ ২৫ বছরের পথচলায় জীবনের অনেক পরিবর্তন এলেও ভালোবাসার মানুষের পাশে থাকার মানসিকতা যে একই রয়ে গেছে, তা প্রিয়ার লেখায় স্পষ্ট। তিনি আরও উল্লেখ করেন, ‘সময় বদলেছে, চুলে পেকেছে রূপালি ছোঁয়া, জীবনে এসেছে অসংখ্য অভিজ্ঞতা। কিন্তু একটি জিনিস বদলায়নি—ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা।’ প্রিয়া ডায়েস বলেন, কিছু সম্পর্ক এতই দুর্লভ যে তা কোনো উপহার বা প্রতিদান দিয়ে শোধ করা যায় না, বরং হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় আজীবন আগলে রাখতে হয়।

প্রায় দুই দশক ধরে টনি ও প্রিয়া ডায়েস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বিবাহিত জীবনের এই রজতজয়ন্তী তারা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উদ্‌যাপন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

২৫ বছর পূর্ণ করলেন টনি ও প্রিয়া ডায়েস

আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬