ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন জামায়াতের প্রদর্শনীতে মুজিব আছে কিন্তু জিয়া নেই, ব্যাখ্যায় বিতর্ক সাভারে বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী সাদিয়া আক্তার জানান, তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে হানিফ ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। তার পাশেই মোটরসাইকেলটি ছিল এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত আবুল কাশেমের নাতি সোয়াত জানান, তার দাদা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকার ফজলুল হকের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার পূর্ব শেওড়া পাড়ার ১২৫৮ নং বাসায় বসবাস করতেন। শেওড়াপাড়ায় তার একটি রোড-সিমেন্টের দোকান রয়েছে। ঘটনার দিন সকালে তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় : ১১:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬