ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় ৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ৮ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে টানা ৮ ঘণ্টা ধরে চলা রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে বিভাগীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা এই কর্মসূচি তুলে নেন।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী 'পদ্মা এক্সপ্রেস' ট্রেনে। দায়িত্বরত টিটিই সুমন আলীর বিরুদ্ধে শিক্ষার্থী ফোরকান উদ্দিনকে ঘুষ গ্রহণের প্রতিবাদ করায় মারধর ও হেনস্তা করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইটের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্তত ১০টি ট্রেনের সূচি বিপর্যয় ঘটে এবং আরও বেশ কয়েকটি ট্রেনের সূচি বাতিলের ঝুঁকি তৈরি হয়।

সূচি বিপর্যয়ের কবলে পড়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস। এছাড়া ধুমকেতু এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও বিঘ্নিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অভিযুক্ত টিটিই সুমন আলী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। রেলওয়ে কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে ৫ সদস্যের আরেকটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে: দুটি পৃথক তদন্ত কমিটি গঠন, গভীর রাতে রাজশাহীতে প্রবেশ করা ৩টি ট্রেনের বিশ্ববিদ্যালয় এলাকায় যাত্রা বিরতি, ট্রেনের সূচির সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শাটল বাস সেবা চালু, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং আগামী ৬ আগস্ট সার্বিক অগ্রগতির বিষয়ে পুনরায় সভা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার জানান, দাবিগুলো মেনে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং অবরোধ প্রত্যাহার করেছেন। তিনি অপেক্ষমাণ যাত্রীদের কাছে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন। বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ এবং রাবি উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ৮ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬