ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫ ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা

বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রকল্পে কারিগরি সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক উঠে আসে। এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়টিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারসমূহ, সরকারের পলিসি এবং সেগুলো বাস্তবায়নের কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ এবং সব পর্যায়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ ও শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রকল্পে কারিগরি সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

আপডেট সময় : ১১:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬