ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মানিকগঞ্জ যাত্রা বাতিল করলেন তানজিন তিশা

পুলিশের ১৪ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের ১৪ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২১ জুলাই) এই রদবদলের তথ্য জানানো হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৪ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৬ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের এসপি আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সিআইডির এসপি মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে এবং ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

তালিকায় থাকা উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মিয়া মাসুদ করিমের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পুলিশের ১৪ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল

আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬