ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ছাত্রদল নেতা ও ভাতিজা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে মোকারম হোসেন খোকাকে এবং নেত্রকোনা থেকে তার ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোকারম হোসেন খোকা মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভাটিঘাগড়া গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে এবং রিয়াদ হোসেন একই গ্রামের রান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনে প্রবেশের সময় জাহিদুল আলম জাহাঙ্গীর হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, আগে থেকেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, কিরিচ, কুড়াল ও রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো হাওরাঞ্চলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও চরম উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মূল পরিকল্পনাকারী হিসেবে মোকারম হোসেন খোকার নাম প্রকাশ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলমকে (২৭) গ্রেপ্তার করেছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার মূল অভিযুক্ত মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হলো।

মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানান, বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় পুলিশ ঢাকা ও নেত্রকোনায় সফল অভিযান চালিয়ে মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯: ১৪আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯: ৫২

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ছাত্রদল নেতা ও ভাতিজা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬