ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন: কারণ কী?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ভিআইপি গ্যালারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকলেও উয়েফা প্রধান অ্যালেক্সান্ডার সেফেরিনকে সেখানে দেখা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ফিফার সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে চরম অসন্তোষ থেকেই এই ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ফিফা ও উয়েফার মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত বিষয়টি এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে। অভিযোগ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইনফান্তিনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই ঘটনাটি পুনর্বিবেচনা করেন এবং কার্ড স্থগিতের সিদ্ধান্ত নেন। উয়েফা মনে করে, ফিফা স্বাগতিক দেশের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করেছে। ফিফা ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তকে উয়েফা ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ এবং ‘সীমা লংঘন’ হিসেবে বর্ণনা করেছে।

এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ফিফার নীরবতা উয়েফাকে ক্ষুব্ধ করেছে। এর প্রতিবাদ হিসেবে আগামী মাসের সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব আর্তানকেই দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের আচরণ এবং হাইড্রেশন ব্রেক, ভিএআর প্রটোকলের মিসটেকেন আইডেন্টিটিসহ বিভিন্ন নিয়ম নিয়েও উয়েফার আপত্তি রয়েছে। এর আগে টুর্নামেন্টের ৪৮ দলের অন্তর্ভুক্তি এবং টিকিটের আকাশচুম্বী দাম নিয়েও সেফেরিন জনসম্মুখে সমালোচনা করেছিলেন। যদিও গত ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন: কারণ কী?

আপডেট সময় : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬