ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লির বিধিনিষেধ প্রত্যাহারে সুপ্রিম কোর্টের নির্দেশ, অস্বস্তিতে সরকার নারায়ণগঞ্জে আদালতপাড়ায় যাওয়ার পথে প্রবীণ আইনজীবীর মৃত্যু দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় ৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড

বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে বাহরাইন ও কুয়েতে। মঙ্গলবার (২১ জুলাই) রাতের এই ঘটনার পর দেশ দুটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায় যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম চলছে। প্রতিরক্ষা কার্যক্রমের ফলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে জানিয়ে দেশটিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের হামলায় ঠিক কোন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই বিস্তারিত কিছু জানানো হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ

আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬