ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক ও জার্মানিতে বসবাসকারী জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশ সতর্ক করে ছেড়ে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে তিনি সম্প্রতি দিল্লিতে এসেছিলেন। রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের বরাতে ধ্রুব রাঠির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবাদে অংশ নেওয়ার আগেই গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার একটি বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। অন্যান্য বিক্ষোভকারীদের শনিবার রাতেই ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে কাস্টডিতে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁকে প্রয়োজনীয় সতর্কবার্তা দিয়ে মুক্তি দেওয়া হয়। এদিকে দিল্লিতে পৌঁছানোর পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।

ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছু সময় আগে পুলিশ জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিজেপির ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ এবং ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১২৬ ধারায় এলাকায় শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়ার বিধান রয়েছে এবং ১৭০ ধারায় কোনো আমলযোগ্য অপরাধ সংঘটন রোধে প্রতিরোধমূলক গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি

আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬