ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের একদিন পর দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রানার্স-আপ হওয়ার গভীর হতাশা প্রকাশের পাশাপাশি, দলের ব্যর্থতার জন্য যারা প্রহর গুনছিল, তাদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই তারকা ফুটবলার।

ডি পল লিখেছেন, 'আজ দেখছি কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল।' তিনি আরও উল্লেখ করেন, পুরো বিশ্বকাপজুড়ে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে, যা মূলত অন্যদের কষ্ট লাঘব করার একটি অপপ্রয়াস ছিল। আর্জেন্টিনার মানুষ দলের প্রতি যে ভালোবাসা অনুভব করেছে, তা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ডি পল বলেন, 'আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।'

বিশ্বকাপ জিততে না পারার কষ্ট যে অনেকদিন থাকবে, সেটিও স্বীকার করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'সবচেয়ে বড় কষ্ট এই যে আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে নিয়ে যেতে পারিনি। যদি কেউ সেই অনুভূতি আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই।' তিনি আরও যোগ করেন, এই কঠিন সময়ে ভক্তদের সাথে দলের সম্পর্কই তাকে শক্তি জোগাচ্ছে। সবশেষে তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে, তিনি আর্জেন্টাইন হতে পেরে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।

পোস্টটির সাথে ডি পল তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে তাকে রানার্স-আপ পদক গলায় ঝুলিয়ে গ্যালারির আর্জেন্টাইন সমর্থকদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। বাকি দুটি ছবিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের উদযাপন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গোলের পর দলের উল্লাসের মুহূর্ত ফুটে উঠেছে।

লিওনেল স্কালোনির সফল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডি পল এ পর্যন্ত ৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ২০২৬ বিশ্বকাপে এসে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা পেলেন। নতুন প্রজন্মের আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি এখন অন্যতম প্রধান দায়িত্ব নিতে প্রস্তুত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল

আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬