ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়সে চৌত্রিশ পার করেছেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো। দীর্ঘ সময় লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলে খেলা এই ডিফেন্ডার বুঝতে পেরেছেন, তার ক্যারিয়ারের গোধূলিলগ্ন ঘনিয়ে এসেছে। ফিফা উইন্ডোর ম্যাচ খেলতে ফ্রান্স থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ৩৪ বছর বয়সী তালিয়াফিকো বলেন, তিনি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন এবং প্রতিটি মুহূর্ত যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ক্যারিয়ার কখন শেষ হয়ে যাবে তা আগে থেকে জানা সম্ভব নয়, তাই বর্তমান সময়টাকে কাজে লাগানোই তার লক্ষ্য।

মেসির অবসরের ঘোষণার পর আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল, তালিয়াফিকো তা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, মেসির বিদায় মেনে নেওয়া কঠিন হলেও এটাই বাস্তবতা। তবে এই বিষয়টিকে নাটকীয় না করে তিনি মনে করেন, দিয়েগো আরমান্দো মারাদোনার বিদায়ের পর আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই মেসিকে ছাড়া দলকে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে। লিওনেল স্কালোনির যুগে গড়ে ওঠা জয়ের মানসিকতা ধরে রাখাই এখন দলের প্রধান চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন।

মেসির সঙ্গে দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন তালিয়াফিকো। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জয়ের পথে তিনি মেসির সতীর্থ ছিলেন। গত ২০ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচেও তিনি মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে মাঠে ছিলেন। এখন অতীত স্মৃতিকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান তিনি। তালিয়াফিকোর মতে, সেরা খেলোয়াড়কে ছাড়া আগামী দিনগুলো কঠিন হতে পারে, কিন্তু সেই বাস্তবতা মেনে নিয়ে পরিশ্রম চালিয়ে যাওয়াই এখন দলের কাজ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো

আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬