ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানির বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বুধবার প্রায় ৪৫ মিনিটের জন্য বিমানবন্দরটির দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ৬টা) বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোনটি দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৮টা ২০ মিনিটে বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

আকাশসীমা বন্ধ থাকায় বেশ কিছু ফ্লাইটে বিলম্ব ঘটে এবং অন্তত পাঁচটি ফ্লাইটকে ড্রেসডেন ও লাইপজিগের বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। ফেডারেল পুলিশের এক মুখপাত্র জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরে একাধিক প্রত্যক্ষদর্শী ড্রোনটি দেখার কথা জানিয়েছেন। রাত ৯টা ৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।

আকাশে দেখা বস্তুটি শখের ড্রোন ছিল, নাকি এটি ইচ্ছাকৃতভাবে বিমানবন্দরের আকাশসীমায় প্রবেশ করানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিএফএস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে ২৮টি ড্রোন দেখার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর বিপরীতে ২০২৫ সালে এমন ঘটনা ঘটেছিল আটটি। চলতি বছরে এ ধরনের সাতটি ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপরও বারবার সন্দেহজনক ড্রোন দেখা যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬