ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে, দখলকৃত গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইল গোলান মালভূমি দখল করে রেখেছে। পরবর্তীতে ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয় ইসরাইল।

নিজের ভাষণে আল-শারা স্পষ্টভাবে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে—এমন যেকোনো প্রচেষ্টা তার দেশ প্রতিহত করবে। তিনি অভিযোগ করেন যে, ইসরাইল ক্রমাগত সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে। তবে ইসরাইলের বারবার এই আগ্রাসন সত্ত্বেও শান্তি ও নিরাপত্তার জন্য সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যারা শান্তিতে বসবাস করতে চায়, তাদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগ এখনো রয়েছে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ একটি ভিডিও বিবৃতিতে পাল্টা মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের সার্বভৌমত্বের অধীনে থাকা গোলান মালভূমি চিরকাল ইসরাইল রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬