ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার (২০ জুলাই) তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকান গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে। এই নতুন শুল্কের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বেড়ে যাবে বলে শঙ্কা তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু এখন কানাডা।

নতুন এই শুল্কের আওতায় ওয়াইন, হকিস্টিকের মতো ভোক্তাপণ্য ও সিমেন্টের মতো শিল্পপণ্য রয়েছে। তবে কানাডার কয়েকটি প্রধান রপ্তানিপণ্য—যেমন জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) আওতায় পণ্যগুলো থাকুক বা না থাকুক, এই নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি। অর্থাৎ, এই পণ্যগুলোর ওপর শুল্ক দিতেই হবে।

ট্রাম্পের এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে অটোয়া। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইউএসএমসিএ সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে একতরফা পদক্ষেপগুলো নিচ্ছে, এটি তার সর্বশেষ উদাহরণ। কার্নি কানাডার সার্বভৌমত্বের প্রতি হুমকির বিষয়টিও সামনে এনেছেন। বিশ্লেষকদের মতে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটেই কার্নি এ কথা বলেছেন। কার্নি আরও জানিয়েছেন, কানাডা আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ‘আরও জোরদার’ করতে প্রস্তুত রয়েছে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এক্সে লিখেছেন, যদি এই শুল্ক শেষ পর্যন্ত আরোপ করা হয়, তবে কানাডারও উচিত শুল্কের বদলে শুল্ক এবং ডলারের বদলে ডলার দিয়ে কড়া জবাব দেওয়া। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর রেখেছে। এছাড়া কানাডীয় নরম কাঠের ওপর ৩৫ শতাংশ এবং গাড়ির অ-মার্কিন যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর বহাল রয়েছে। এর জবাবে কানাডাও মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও নির্বাচিত যানবাহনের ওপর নিজস্ব ২৫ শতাংশ পাল্টা শুল্ক বজায় রেখেছে।

সম্প্রতি কানাডার দাবানলের ধোঁয়া মার্কিন শহরগুলোতে ভেসে আসার জেরে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি কার্নিকে ‘আমেরিকার বাতাস বিষাক্ত করার’ দায়ে সতর্ক করেছিলেন। যদিও প্রজ্ঞাপনে এই কারণটি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি, তবে সময়টি কাকতালীয় নয় বলেই ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬