ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

ভিডিও বিতর্কে আইনি ব্যবস্থার হুমকি দিলেন এমপির প্রথম স্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। যদিও দলীয় মিডিয়া সেল থেকে দাবি করা হয়েছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ ভিডিওটিকে আসল বলে চিহ্নিত করেছে।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তারিখ হিসেবে ২০২৩ সালের ১ জুলাই দেখা গেলেও এমপি গাজী নজরুল ইসলামের দাবি, চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম একটি ভিডিও বার্তা দিয়েছেন। ২৯ সেকেন্ডের ওই বার্তায় তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। যারা এটি নিয়ে কুৎসা রটাচ্ছে, তাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এই কুৎসা রটানো থেকে বিরত না থাকলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি নিশ্চিত করেন যে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি এমপির দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্যমতে, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। জানা গেছে, দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভিডিও বিতর্কে আইনি ব্যবস্থার হুমকি দিলেন এমপির প্রথম স্ত্রী

আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬