ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকবিরোধী সচেতনতা তৈরি, কিশোর গ্যাং নির্মূল এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করেছে। এই প্রতিযোগিতার পটুয়াখালী জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন দশমিনা উপজেলার কিশোর কাবাডি খেলোয়াড় মো. আরিফ হোসেন সিকদার। তাঁর এই সাফল্যে উপজেলা প্রশাসন আরিফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দশমিনা থানা পুলিশের আয়োজনে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন সিকদার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মাঠে জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা খেলোয়াড়দের হারিয়ে আরিফ প্রথম স্থান অর্জন করেন। এই জয়ের ফলে তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, জাতীয় পর্যায়েও আরিফ সফল হলে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেবে পুলিশ।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা এবং দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম আরিফের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা উভয়ই নিশ্চিত করেছেন যে, বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের জন্য আরিফকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, এবং স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ

আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬