ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির কূটনীতি এবং পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য তিনি এই গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের সমাবেশে যোগ দিয়েছেন। তবে এই গুরুত্বপূর্ণ আয়োজনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সাধারণ পরিষদের হলের ভেতর ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যখন বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন, তখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নিজের মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। তাকে ফোনে ‘রিলস’ বা ছোট ভিডিও দেখতে দেখা গেছে।

কিছু প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা এই নেতা মোবাইল ফোনে রিলস শেয়ারও করছিলেন। তবে ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজ থেকে এটি নিশ্চিত হওয়া যায়নি যে তিনি ঠিক কী দেখছিলেন অথবা কারো সঙ্গে বার্তা আদান-প্রদান করছিলেন কিনা।

আল-শারার এই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই আচরণের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। এক্সে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি আমাদের মতোই একজন মিলেনিয়াল। ওই মুহূর্তে সেখানে থাকলে তিনিও হয়তো বিরক্তিকর কোনো বক্তৃতা শোনার বদলে ফোনে ডুমস্ক্রল করতেন, কারণ দিনশেষে প্রতিটি দেশই তাদের নিজ নিজ সমস্যায় ফিরে যায়।

আবার অনেকে এর ভিন্ন সমালোচনাও করেছেন। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ওই কক্ষে উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে যার সঙ্গে নিজেদের সবচেয়ে বেশি মিল পাওয়া যাচ্ছে, তিনি একসময় আল-কায়েদার সদস্য ছিলেন এবং মানুষের শিরশ্ছেদ করতেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬