সংবাদ শিরোনাম :
মোদি বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক কংগ্রেস নেতারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ চলাকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতারা এই কর্মসূচি পালন করছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা তাদের এই দাবি জোরালো করার চেষ্টা করেন, যার প্রেক্ষিতে দিল্লি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy



























