ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের টানা চতুর্থ দিনের হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা চতুর্থ দিনের মতো সোমবার কুয়েতের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্টে ব্যাপক হামলা চালিয়েছে ইরানি বাহিনী। মঙ্গলবার (২১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার কারণে বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়। তবে কুয়েতের দমকলকর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং মেরামতের কার্যক্রমও শুরু হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর বা সেবার ক্ষেত্রে কী ধরনের বিঘ্ন ঘটেছে, সে বিষয়ে কুয়েত কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার এটি টানা দশম রাত। মূলত মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এসব পাল্টা আক্রমণ চালাচ্ছে।

টানা ১০ম রাতের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের টানা চতুর্থ দিনের হামলা

আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬