ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন গান ও দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন কুসুম শিকদার এলপিজির বাজারে সংকট ও বাড়তি দাম, সিলিন্ডারপ্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের তালিকায় যুক্ত হলেন আরও দুই বিজ্ঞানী। অপ্রতিসম জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।

একাডেমির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য তাদের এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মতে, তাদের এই গবেষণা অপ্রতিসম জৈব সংশ্লেষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতির পথ তৈরি করেছে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে রসায়ন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে এবং এ পর্যন্ত মোট ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি যৌথভাবে ধাতু-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন।

রসায়নে নোবেল বিজয়ীদের ইতিহাসে বয়সের দিক থেকেও নানা রেকর্ড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার রেকর্ডটি জন বি. গুডএনাফের, যিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে এই সম্মাননা অর্জন করেন। অন্যদিকে, সবচেয়ে কম বয়সে রসায়নে নোবেলজয়ীদের মধ্যে অন্যতম ফ্রেদেরিক জোলিও-কুরি, যিনি ১৯৩৫ সালে ৩৫ বছর বয়সে স্ত্রী ইরেন জোলিও-কুরির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার লাভ করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

আপডেট সময় : ০৫:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬