ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়, সাত দিনে আয় ৩৮৩ কোটি রুপি যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চালক গ্রেপ্তার অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিষেধাজ্ঞায় পর্তুগাল তারকা রোনালদো চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক

মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ করে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য জেলেদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এই সচেতনতা সভা শেষে পদ্মা নদীর ১৫১টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে প্রায় দুই লাখ ইলিশের জন্ম হওয়া সম্ভব। আর একটি বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশকে সব দিক থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চান, তাই আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।

জেলেদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, অভিযানের ২২ দিন জেলেদের কষ্টের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই সময়টুকু নদীতে জাল না ফেললে পরবর্তী সময়ে এই ইলিশ জেলেরা নিজেই ধরবেন এবং লাভবান হবেন। তাই মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৫:১৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬