ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে পড়াশোনার খরচ কার্ডের মাধ্যমেই পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক কৃত্রিম জিপিএ-৫ এর সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন হয়েছে: ড. মাহদী আমিন মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন চাঁদাবাজির মামলায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও সহযোগী কারাগারে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে স্বপ্ন পূরণ করলেন আলী আকবর ঢাকায় ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৫

রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৯৭ বার পেছাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আলোচিত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটিতে মোট ৯৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছানো হলো।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। চুরির পর এই অর্থ ফিলিপিন্সে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্টরা সে সময় ধারণা করেছিলেন যে, দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন। মামলায় কাউকে সরাসরি আসামি করা হয়নি।

চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিলিপিন্সের তিনটি ক্যাসিনোর মাধ্যমে অর্থগুলো ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফিলিপিন্স সরকার একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে ফেরত দিলেও বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এই অর্থ উদ্ধারের আশায় রিজার্ভ চুরির তিন বছর পর ২০১৯ সালে নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ২০২২ সালের এপ্রিলে নিউ ইয়র্কের আদালত আরসিবিসির (RCBC) বিরুদ্ধে করা সেই মামলাটি খারিজ করে দেয়। আদালতের রায়ে বলা হয়, মামলাটি বিচারের পর্যাপ্ত এখতিয়ার ওই আদালতের নেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের এখতিয়ারভুক্ত অন্য আদালতে মামলা দায়ের করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৯৭ বার পেছাল

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬