সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ১৫ আগস্ট
- আপডেট সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘পার্টনারশিপ ফিন্যান্স অফিসার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। গত ৬ আগস্ট ২০২৬ থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় অবস্থিত অফিসে ফুলটাইম বা পূর্ণকালীন কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ফাইন্যান্স, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজ করার দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মূল বেতনের পাশাপাশি সেভ দ্য চিলড্রেনের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.savethechildren.net) থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
এক নজরে সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ১ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট: https://ww





























